বাংলা স্কুল মনফালকনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো.জিয়াউর রহমান খান সোহেল , ব্যাুরো প্রধান ইতালি,

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

বাংলা স্কুল মনফালকনে অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস।

স্কুলের সিনিয়র সহ সভাপতি ফরিদুল ইসলাম আনিস এর সভাপতিত্বে এবং স্কুলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান খান সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী হোসাইন আবুল পাপ্পু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা আইরিন সাজিয়া, সিরাজুল হক ভূঞা টেনিস, মো. লিটন ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা লিয়াকত আলী প্রমুখ।
তাছাও শিক্ষক মন্ডলি,অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় বক্তরা মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস প্রবাসে জন্মনেয়া কোমল সোনামণিদের মাঝে তুলে ধরেন।

অভিবাবকরা মনে করেন প্রবাসে এধরণের আয়োজন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে স্বরণ করিয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মকে শেকড়ের বন্ধনে আবদ্ধ করবে।

প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh