সব
স্বদেশ বিদেশ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।
সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড পেতে গত শুক্রবার বিকেলে আদালতে আবেদন করে পুলিশ। আর রবিবার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।