সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি।
বুধবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন তার স্বাক্ষর করা বিজ্ঞপ্তির বিষয়ে অবগত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে øাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া বাকৃবির নতুন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আগামী ৪ জানুয়ারি সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারি নবাগত শিক্ষার্থীদের অনুষদভিত্তিক এবং হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এরপর ৬ জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে।