সব
স্বদেশ বিদেশ ডট কম

সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে কম্বল বিতরণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক রবিউল আলম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম তাজ, শাপলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।