গণতান্ত্রিক ছাত্র সংসদের সংবাদ সম্মেলন বিকেল ৪টায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন করবে তারা।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রসংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এদিকে গতকাল মধুর ক্যন্টিনে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন।

তবে আজ দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমকে জানিয়েছেন, তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

আজ সকাল ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৪টায় নতুন দলের সাথে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা।

গতকাল বুধবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh