ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ মে ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। খবর এএফপির।

গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh