গাজায় ২৪ ঘণ্টায় ১২০ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

ইসরাইলি বাহিনীর টানা অভিযানে গাজায় আবারও ভয়াবহ প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৭৪ জন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫৫ হাজার ১০৪ জনে পৌঁছেছে।

বুধবার (১১ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

সকালে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ জন, আহত হয়েছেন ৩৬৩ জনের বেশি। গত কয়েকদিনে বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ২২৪ জন এবং আহত হয়েছেন ১,৮৫৮ জন।

চলতি বছরের মার্চে যুদ্ধবিরতির পর পুনরায় শুরু হওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪,৮২১ জন এবং আহত হয়েছেন ১৫,৩৫৩ জন ফিলিস্তিনি।

গাজার ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে নিহতদের মরদেহ, যা ইসরাইলি আগ্রাসনের ভয়াবহতাকেই স্মরণ করিয়ে দিচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh