চাঁদাবাজি ও ককটেল হামলার প্রতিবাদে আজ অর্ধদিবস গাড়ি বিক্রয় বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১:৫২ অপরাহ্ণ

রাজধানীতে গাড়ির শোরুমে চাঁদাবাজি ও ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বারভিডা জানায়, সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিচ্ছে। এ পরিস্থিতির প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতে সংগঠনটি আজ অর্ধদিবস শোরুম বন্ধ রাখার পাশাপাশি রাজধানীর প্রগতি সরণির কোকা-কোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, “কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কখনও কখনও দুবাই থেকেও ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। এমনকি মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল ফাটিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতকারীরা।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীরা শঙ্কিত। আমরা আশঙ্কা করছি, গাড়ির শোরুমগুলোও সন্ত্রাসীদের টার্গেটে থাকতে পারে। দেশি-বিদেশি চক্র এতে জড়িত থাকতে পারে। এখনই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh