মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, চলছে পিলার মেরামত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মেরামতের কাজ চলছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিমের তত্ত্বাবধানে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, মেরামতের কাজ এখনও অব্যাহত। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হলে তারা জানান, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh