ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ

রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চারঘাট-লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চারঘাট উপজেলার চামতা গ্রামের মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) এবং শিবপুর এলাকার মো. শিমুল (২৫)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh