জামায়াতের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬, ৫:২২ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

জামায়াত প্রতিনিধি দলে আরও রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে।

২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১টি দলের ও স্বতন্ত্র মিলে আড়াই সহস্রাধিক। ৪ জানুয়ারি পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েছে ৭২৩ জন, তাদের অধিকাংশই স্বতন্ত্র আর বিএনপি ও জামায়াতের। বাকিগুলো এনসিপিসহ অন্য দলের।

ইতোমধ্যে জামায়াতে ২৭৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে; দলটির বাদ পড়া প্রার্থীদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ আপিল করেছেন।

৯ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে, ১০-১৮ জানুয়ারি আপিল শুনানি হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh