সব
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

ইতালির রোমে বাংলা খাবারের এক নতুন খেতে খোলা হয়েছে “প্রিন্স কাবাব এন্ড রেস্টুরেন্ট” — যা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রেস্টুরেন্টটি অবস্থিত সু পরিচিত সিলেট ফ্যাশন সংলগ্ন Via Ciro Urbino 5, 00151 Rome, Italy ঠিকানায়, যেখানে ভিন্ন স্বাদের খাদ্যাভিযান উপভোগ করতে পারবেন স্থানীয় ও প্রবাসী উভয় অতিথি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশ ও আনন্দমুখর পরিবেশ ছিল। অনুষ্ঠানটিতে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের সত্যোধিকারী সজিব আহমেদের পরিচালনায় মাওলানা হুমায়ুন রশিদ রাজি ও মাওলানা জসিম উদ্দিনের দোয়ার মাধ্যমে নতুন এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
সজিব আহমেদ, যিনি ইতালিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন রন্ধন-সংস্কৃতি নিয়ে সক্রিয়, তিনি বলেন “আমার লক্ষ্য হলো রোমে বসবাসরত মানুষদের জন্য বাংলা খাবারের স্বাদ ও সংস্কৃতি তুলে ধরা। এখানে আমরা তৈরি করব রুচিসম্মত কাবাব, তন্দুরী মুরগী, বিরিয়ানি, বাঙালি স্টাইলের তরকারি-ভাত সহ আরও অনেক আফসানাভাবে তৈরি খাবার।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম, বাংলা প্রেসক্লাব ইতালি সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন সহ আরো অনেকেই।
”রেস্টুরেন্টে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা খাবারের ঐতিহ্য ও স্বাদ বজায় রাখা, পাশাপাশি ইতালীয় ও আন্তর্জাতিক শনাক্তিকরণ মেনুটির সাথে সাদৃশ্য রেখে খাবারের উপস্থাপন। অতিথিরা ইতোমধ্যেই প্রশংসা করেছেন খাবারের স্বাদ, পরিবেশ এবং আতিথেয়তার জন্য।
প্রিন্স কাবাব এন্ড রেস্টুরেন্ট এখন প্রতিদিন খোলা থাকবে সকালে স্পেশাল নাস্তা এবং দুপুর-রাতের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মেনু উপলব্ধ থাকবে। রোমের স্থানীয় এবং প্রবাসী সকলেই আশা করছেন নতুন এই রেস্টুরেন্টটি রুচির এক নতুন ঠিকানা হয়ে উঠবে।