সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ভাষণটি আগেই ধারণ করা হয়েছে এবং আজ সন্ধ্যায় তা একযোগে সম্প্রচার করা হবে।

ইসি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোতে একসঙ্গে ভাষণটি প্রচারিত হবে।

ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। একই সঙ্গে নির্বাচনি সামগ্রী বিতরণ, দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েনের বিষয়টিও তুলে ধরা হতে পারে।

গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh