নতুন সাজে ধরা দিলেন সাদিয়া আয়মান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও নজর কাড়লেন ভক্তদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে স্টাইলিশ ও গ্ল্যামারাস সাজে।

ছবিগুলোতে আধুনিক আউটফিটের সঙ্গে মানানসই মেকআপ ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ফ্যাশনসচেতন উপস্থিতি এবং স্বাভাবিক হাসিতে ছবিগুলো দ্রুতই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজের মাধ্যমে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নতুন এই ফটোশুট তার স্টাইল স্টেটমেন্টকে আরও একবার সামনে নিয়ে এলো।

লেহেঙ্গা আর খোলা চুলে, চোখে কাজলের মোহময় ছোঁয়ায় জমকালো লুকে ক্যামেরাবন্দি হলেন তিনি। কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন,‘আমার ভেতরের আলো আর স্ফুলিঙ্গকে উজ্জ্বল হয়ে উঠতে দিচ্ছি।’ মাত্র তিন ঘণ্টায় ইনস্টাগ্রামে পোস্ট করা এ ছবিতে এক হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ৪০টির বেশি মন্তব্য এসেছে। তার অনুরাগীরা তাকে দারুণ সব মন্তব্য করেছেন।

তার সফট পেস্তা-গোল্ড শেডের শাড়িটি প্রথম নজরেই তৈরি করে অভিজাত অনুভূতি। এই শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন ফুল স্লিভ শিয়ার ফেব্রিকের ব্লাউজ। হাতে ডায়মন্ড রিং, আর সঙ্গে গোল্ড টোনের স্ট্রাকচার্ড ক্লাচ পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে নিখুঁতভাবে।মেকআপে ছিল সফট গ্ল্যাম ছোঁয়া। চোখে হালকা টোনের আইশ্যাডো, কাজল ও আইলাইনারে সংজ্ঞায়িত দৃষ্টি; ঠোঁটে রোজ পিঙ্ক আভা। চুল রাখা হয়েছে নরম কার্ল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh