ফুলছড়িতে বিএনপির তিন নেতা বহিষ্কার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:০০ অপরাহ্ণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh