আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৩ অপরাহ্ণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আনা হয়েছে। এ পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চিফ প্রসিকিউটর হিসেবে তিনি অ্যাটর্নি-জেনারেলের সমান পদমর্যাদা ভোগ করবেন। পাশাপাশি তিনি সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh