দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

ফাল্গুনের শেষ সময়ে আট বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগের ২৪ ঘণ্টায় নেত্রকোণায় ৭ দশমিক ১ মিলিমিটার, মোংলায় ১ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলি ও পটুয়াখালীতে ‘সামান্য’ বৃষ্টি ঝরেছে।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নরসিংদী ও খুলনায় দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতি ও শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ দুই দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh