পাবনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ


পাবনার সাঁথিয়ায় পৃথক এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাতলা ও পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ (৪৭) এবং করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম (৪৪)।

জানা যায়, আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়৷ এসময় তার উপর বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দ শুনে আহত হন। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh