সব
সংবাদ বিজ্ঞপ্তি,
পূর্ব লন্ডনে আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার সকাল সাড়ে ১১টায় মাইল এন্ড রোডের জেনেসিস সিনেমা হলে এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আর্মেনিয়া ও ইউক্রেন। মোট ১০টিরও বেশি দেশের ৪০টির অধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে।
উদ্বোধনী দিনে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত উৎসবের বাকি কার্যক্রম চলবে কুইন মেরি ইউনিভার্সিটির আর্টস ওয়ান ভবনের ‘ব্লক’ হলে।
উৎসবটি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের চলচ্চিত্রকে একত্রিত করার পাশাপাশি সংস্কৃতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে মোবাইল নম্বর ০৭৯৫৬-৯২২৪৬ অথবা ইমেইল rainbowfs@aol.com ঠিকানায়। এছাড়া www.rainbowfilmsociety.com ওয়েবসাইটেও তথ্য পাওয়া যাবে।