মৌলভীবাজারের হিলালপুরে বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী হিলালপুর বাসীর আর্থিক সহযোগীতায়  মানবিক সেবামূলক  সংগঠন ‘‘হিলালপুর মানব কল্যান সংস্থার‘‘  আয়োজনে এবং  ‘‘বিএনএসবি‘‘  চক্ষুহাসপাতাল, মৌলভীবাজারের  সার্বিক সহযোগিতায় ২৫ জুন, ২০২৬ বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শাহ হেলাল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত  থেকে আগত শতাধিক  সাধারণ রোগী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়ের জন্য চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।আয়োজকরা জানান যেসব রোগীর চোখের অপারেশন প্রয়োজন হবে, তাদেরকে  বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করবে সংগঠনটি। এছাড়া দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণের ব্যবস্থা  গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

বিনামূল্যে  স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জ্ঞপন করেন । হিলালপুর মানব কল্যাণ সংস্থার পক্ষে যুক্তরাজ্য প্রবাসী ছালিক আহমদ ও সৈয়দ মুজিব  বলেন  সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের এ ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্রিটেন প্রবাসী কবি ও সংগঠক হিলালপুর গ্রামের সন্তান নজরুল ইসলাম অকিব বলেন, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান ও তাদের কর্মকান্ডে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। দিনব্যাপী এই কার্যক্রমে  এলাকার প্রবীণ ও যুব সমাজ সেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন। এই জনকল্যাণমুখী কার্যক্রমে মৌলবীবাজার পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মো: ময়ুন মিয়া উপস্থিত হয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh