হিন্দু এইড ইউকে‘র উদ্যোগে বরিশালে ত্রাণ ও জীবিকা পুনর্বাসন কর্মসূচি

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ

হিন্দু এইড ইউকে‘র উদ্যোগে, ৩ জুলাই ২০২৬ শুক্রবার, ত্রাণ ও জীবিকা পুনর্বাসন কর্মসূচির আওতায়, বাংলাদেশের বরিশাল জেলার অমৃতাঙ্গনে সফলভাবে  ত্রাণ বিতরণ ও জীবিকা পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি, তাদের দীর্ঘমেয়াদি স্বাবলম্বী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সনাতনী বিদ্যার্থী সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচী পরিচালনা করেন  উজ্জ্বল দেবনাথ।  স্বর্ণিল স্বর্গ মৈত্রের পবিত্র পাঠের মাধ্যমে,  অনুষ্ঠান শুরু হলে, হিন্দু এইড ইউকে-এর যুবসমন্বয়কারী শুচিশ্মিতা মৈত্র একটি ভক্তিমূলক ভজন পরিবেশন করেন। তার সাথে গিটারে ছিলেন স্বর্ণিল স্বর্গ মৈত্র। অনুষ্টানে বক্তব্য রাখেন মানিক মুখার্জী এবং  মুকুল চন্দ্র মুখার্জী। তাদের বক্তব্যে  সমাজ সেবায় ঐক্য, সহমর্মিতা ও সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। ত্রান ক্যাম্পে আগতরা, হিন্দু এইড ইউকের মানব সেবামূলক কার্যক্রমের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে ১৬টি অসহায় পরিবারকে, চাল, ডাল, পেঁয়াজসহ, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়, যাতে তাদের তাৎক্ষণিক খাদ্য সংকট কেটে যায়।  জরুরি ত্রাণের পাশাপাশি, দীর্ঘমেয়াদে পরিবার গুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে, জীবিকা পুনর্বাসন কর্মসূচির আওতায় দুটি পরিবারকে তাদের ক্ষদ্র  ব্যবসা আরও প্রসারিত  করার জন্য   প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী প্রদান করা হয় এবং আরেকটি  অতি দরিদ্র, পরিবারকে  স্থায়ী আয়ের উৎস গড়ে তুলতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

হিন্দু এইড ইউকের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে যুব সমন্বয়কারী শুচিশ্মিতা মৈত্র বলেন, সংগঠনটি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণ করবে, যা একদিকে যেমন তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে, অন্যদিকে পরিবার গুলোকে স্বাবলম্বী ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা অব্যাহত রাখবে।   এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সনাতনী বিদ্যার্থী সংসদ সহ  সকল স্বেচ্ছাসেবী, দাতা,  এবং সমাজের বিশিষ্টজনের  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার জন্য   হিন্দু এইড ইউকের  পক্ষ  থেকে  কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।  যা সকলের সম্মিলিত সহযোগিতায়  অসহায় পরিবারগুলো শুধু জরুরি ত্রাণই নয়, বরং ঘুরে দাঁড়ানোর সুযোগও পেয়েছে। এরই  নাম মানব সেবা ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh