সব
এস কে এম আশরাফুল হুদা,

যুক্তরাজ্যে সফররত ঢাকার ইত্যাদি গ্রন্থ প্রকাশের কর্ণধার আদিত্য অন্তর”র সম্মানে লন্ডনে কবি, লেখক-প্রকাশক এর প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬জুন) বিকেলে পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে কবি আসমা মতিনের সভাপতিত্বে এ প্রীতি আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ প্রীতি সভাটি পরিচালনা করেন প্রবীন সাংবাদিক, কবি মো. রহমত আলী ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এবং বিলেতে বর্ণবাদ আন্দোলনের নেতা, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- ভাটির কণ্ঠ সম্পাদক, কবি ইমদাদুন খান, গীতিকবি শাহ সুহেল, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, বাংলা সংলাপ পত্রিকার রিপোর্টার ও বিবিএন ডট মিডিয়ার সম্পাদক সাজ্জাদুর রহমান, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম, কবি আফিয়া বেগম শিরি ও মিছবাহ কামাল প্রমুখ।
এ প্রীতি আলোচনায় প্রকাশক আদিত্য অন্তরের সঙ্গে লেখকেরা সরাসরি আলোচনা পর্বে অংশ নেন।
এ আলোচনায় বক্তারা- বিলেতে (যুক্তরাজ্যে) বাংলা ভাষাভাষী লেখকদের গ্রন্থ প্রকাশনা ও লেখকের পাণ্ডুলিপি বা লেখা বই আকারে ছাপিয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আইনি ও বাণিজ্যিক প্রক্রিয়া এসব নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সম্পাদনা, প্রচ্ছদ তৈরি, মুদ্রণ ও বিপণন অন্তর্ভুক্ত কিভাবে সহজিকরণ হয় এ নিয়ে লেখক ও প্রকাশকের আলোচনা হয়। প্রথাগত প্রকাশনা ও স্ব-প্রকাশনা নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় লেখকের রয়ালিটির বিষয়টি উঠে আসে।
আলোচনা শেষে প্রাণবন্ত আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন- গীতিকবি শাহ সুহেল, কবি সাজ্জাদুর রহমান নয়ন, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম ও মুহাম্মদ শাহেদ রাহমান।