সব
স্বদেশ বিদেশ ডট কম

গত ৬ জুলাই পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে দি এইডেড হাই স্কুল, সিলেট-এর প্রাক্তন ছাত্রদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম এহিয়া। অসুস্থতাজনিত কারণে সভার আহ্বায়ক জনাব মাহমুদ হাসান এমবিই উপস্থিত থাকতে না পারলেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতিক্রমে দি এইডেড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (যুক্তরাজ্য) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উপলক্ষে জনাব মাহমুদ হাসান এমবিই-কে আহ্বায়ক এবং মাযদুস সোবহান (রন্টি)-কে সদস্য সচিব মনোনীত করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব তাঁদের ওপর অর্পণ করা হয়।
সভায় যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন জনাব এ কে এম এহিয়া, সৈয়দ এনামুল হক, ড. আনসার আহমেদ উল্লাহ, কাউন্সিলর পারভেজ আহমেদ, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, নজরুল ইসলাম, রফিক হায়দার, সাবুল জামান, ফেরদৌস আহমদ, পারভেজ কোরেশী, শাহিন মুস্তাফা, জামানুর রহমান, আনসারুল হক, দীপঙ্কর তালুকদার এবং জুয়েল চৌধুরী। সহকারী সদস্য সচিব হিসেবে ফেরদৌস কবির টিপু-কে মনোনীত করা হয়।
এছাড়া সদস্য হিসেবে মনোনীত হন শাহিন আহমেদ, মারুফ হাসান, সালেহিন করিম চৌধুরী, শাহ কবির শিপলু, শাহরিন কোরেশী, শাহিদুল চৌধুরী, শাহ খালেদ চৌধুরী, ইহেশামুল হক বাহার, ফারহান রশিদ, জুনেদ আহমদ, ফারহান এবং মামুন। জরুরি ব্যস্ততার কারণে কাউন্সিলর পারভেজ আহমেদ, নজরুল ইসলাম, ফেরদৌস আহমেদ, শাহিন আহমেদ, শামীম লোদি এবং সালেহিন করিম চৌধুরী সভায় উপস্থিত থাকতে পারেননি।
সভার দ্বিতীয় পর্বে নির্মাণ স্কুল লিজেন্ডস ট্রফিতে অংশগ্রহণকারী স্কুল দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা টুর্নামেন্টের ব্যয় নির্বাহে সহযোগিতার লক্ষ্যে স্কুলের জার্সি ক্রয় করেন। স্কুল দলের অন্যতম স্পন্সর হিসেবে বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির পরিচালক জনাব রফিক হায়দার-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্মাণ স্কুল লিজেন্ডস ট্রফির ক্রিকেট ম্যাচে সকল প্রাক্তন শিক্ষার্থীকে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার এবং আরও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।