ধানমন্ডিতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় দল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

ঢাকার ধানমন্ডিতে পাদুকা ব্র্যান্ড এপেক্সের ছয়তলা বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ২৭ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর এক ঘণ্টা চেষ্টাতেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

ছয়তলা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, ‘‘সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।’’

সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, “ছয়তলা এ ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য ছয়টি টিম গেছে। ইতোমধ্যে চারটি টিম কাজ করছে, অল্প সময়ের মধ্যে বাকি দুইটি টিম পৌছে যাবে।”

২৭ নম্বর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, “সকাল পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগলে আমরা এক পাশের রাস্তা বন্ধ করে দিই।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh