সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিকে সমৃদ্ধ ও ক্ষমতায়িত করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ প্রবীণ সমাবেশ।
লন্ডনের ই১ (E1) এলাকার হার্কনেস সেন্টারে বেলা ১১:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত এই ‘আউটরিচ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সেন্টারের হেলথ এন্ড এল্ডারলি কেয়ার উপকমিটির তত্ত্বাবধানে সার্বিক যত্ন ও নিষ্ঠাপূর্ণ নেতৃত্বে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে
এই বিশেষ আয়োজনে প্রবীণ নাগরিকদের জন্য থাকবে পারস্পরিক গল্প ভাগাভাগি, সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা ও আড্ডা এবং একটি পুষ্টিকর মধ্যাহ্নভোজের ব্যবস্থা।
প্রবীণ সমাজ যাতে একাকীত্ব বোধ না করেন এবং নিজেদের সম্মানিত মনে করেন। সেই উদ্দেশ্যেই এই মিলনমেলার আয়োজন।
বাংলাদেশ সেন্টার প্রায় ৬০০ সদস্য নিয়ে সগৌরবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সম্পূর্ণভাবে ভলান্টিয়ারদের দ্বারা পরিচালিত।
শুধু আনুষ্ঠানিক ইভেন্ট বা উৎসব আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেন্টারটি কমিউনিটির প্রতিটি মানুষের মেলবন্ধন দৃঢ় করতে এবং সবার কণ্ঠস্বরকে মূল্যায়ন করতে প্রতিনিয়ত অর্থপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আপনারা (প্রবীণরা) আমাদের কাছে অত্যন্ত প্রিয়, সম্মানিত এবং আপনারা হলেন সেই মজবুত ভিত্তি যার ওপর আমাদের এই সমাজ দাঁড়িয়ে আছে।
আপনার উপস্থিতিই আমাদের এই আয়োজনে প্রাণ এনে দেবে। তাই আমাদের আন্তরিকতা ও সৌহার্দ্য সরাসরি উপভোগ করতে আমাদের এই মিলনমেলায় আপনাদের সাদর আমন্ত্রণ।”
হেলথ এন্ড এল্ডারলি কেয়ার উপকমিটির আহবায়ক জনাব জামাল মিয়া ও যুগ্ম আহবায়ক মো আব্দুল হাই যুক্তরাজ্যের সর্বস্তরের প্রবীণ নাগরিকদের এই বিশেষ সমাবেশে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।