সীতাকুণ্ডে লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কন্টেইনারবাহী লরির চাপায় এক শিশুসহ ৫ জন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী ‘শাপলা পরিবহন’-এর একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ঢাকামুখী দ্রুতগতির একটি কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রায় ৩৫ ও ৪২ বছর বয়সী দুই নারী এবং ৪৫ বছর বয়সী এক পুরুষ নিহত হন।

দুর্ঘটনার পর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী আরও এক নারী এবং সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ঘাতক লরিটি জব্দ করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh