সব
স্বদেশ বিদেশ ডট কম
ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসলাম উদ্দিন আর নেই, (ইন্না….লিল্লাহি…রাজিউন )। গেল ২৪ অক্টোবর ২০২৬ রাত বারটায় তিনি পূর্বলন্ডনের ষ্টাটফোডের বাস বভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত নানাবিধ দোরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যা, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। ২৭ অক্টোবর মঙ্গলবার ইষ্টলন্ডন মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে ফরেষ্টগেট উডগ্রেঞ্জপার্ক সিমিট্রিতে সমাহিত করা হয়। মরহুমের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের বানিগ্রামে। পিতার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন তার তিনপুত্র রশিদ, জুনেদ ও তোফায়েল। মাওলানা ইসলাম উদ্দিনের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ ও স্বদেশ-বিদশ সম্পাদক বাতিরুল হক সরদার, আনসার আহমেদ উল্লাহ। এক শোক বার্তার তারা মরহুমের মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছন।