ওসমান ফারুকের পদত্যাগে সংসদীয় আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

বিএনপির কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এতে বলা হয়, জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ৩০ কার্তিক ১৪৩৩/১৫ নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন।

এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে গত ১৫ নভেম্বর থেকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh