মিরপুরে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুর-১৪ এলাকায় টিনশেড ভবনের বিপরীতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ভাষানটেক থানা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া একই রাতে ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh