দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।

এর আগে ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে যান তিনি।

সফরসঙ্গী হিসেবে স্পিকারের সঙ্গে ছিলেন সংসদীয় প্রতিনিধিদলের পাঁচ সদস্য। তারা হলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

এদিন সকালে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাফিজ উদ্দিন আহমদের এই সফর ছিল বাংলাদেশ জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম পাকিস্তান সফর।

সফরে ইসলামাবাদ, লাহোর ও করাচি এই তিনটি শহর পরিদর্শন করেন তিনি। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানো ছিল সফরের অন্যতম লক্ষ্য।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh