সব
স্বদেশ বিদেশ ডট কম

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাঁকে সেতুতে ফেলে পালিয়ে গেছেন চালক।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশ জানায়, নিহত ওই তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তরুণীকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।