সব
সিলেট অফিস,
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগকর্মী নিজু সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা।
কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু। নির্যাতিতা কিশোরী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
নিজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি সামিউল আলম।