রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২ জন গ্রেফতার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ৬:১৬ অপরাহ্ণ

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, ৭১ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১২টি ইনজেকশন, ৪৪৫ বোতল ফেন্সিডিল ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh