প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হাসপাতালে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১২:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

বুধবার বিকেলে তিনি অসুস্থতা বোধ করলে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

তিনি বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। হাসপাতালে তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান আরও বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না। আজ বৃহস্পতিবার বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh