সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজির পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বুধবার জারি করা আদেশটি গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা যারা হলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভুইয়া , র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. রুহুল আমিন ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বাসুদেব বনিক।