সব
স্বদেশ বিদেশ ডট কম
রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা আমরা জানতে পারিনি। লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে নুরে আজম বলেন, আমরা কিছুক্ষণ আগেই বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।