দেশে প্রথমবার কুশ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২২, ৭:২৬ অপরাহ্ণ

দেশে এই প্রথমবার কুশ মাদকসহ বিভিন্ন অপ্রচলিত মাদক বিক্রি এবং কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সাঈদকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, দেশে এই প্রথম অপ্রচলিত মাদক কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। এসময় মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। অভিযান ও কুশ মাদকের বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh