কেরানীগঞ্জে একই পরিবারের ৬ জনই মারা গেলেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন(১২ ) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ একই পরিবারের ছয় জনই মারা গেলো।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইয়াছিন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ ছয় জনই মারা গেলেন।

গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh