সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ৭:৩০ অপরাহ্ণ

বৃহস্পতিবার বিকেল ৩টায় ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

মিছিলটি সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিলে গিয়ে শেষ হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আখতার আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, কবির উদ্দিন, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, জুনেদ আহমদ, রায়হান আহমদ, মতিউর রহমান আফজাল, আব্দুল মালেক, মাসুক আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার সহ সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৩ উপজেলা ও ৫টি পৌর এবং মহানগর যুবদলের আওতাধীন ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিথ ছিলেন। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh