সিলেটের সড়ক দুর্ঘটনায় ব্যাংকারসহ নিহত ২

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ৬:১২ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। রোববার ভোর ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য ও মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক মারজান আহমেদ ও মাইক্রোবাসের যাত্রী ব্রাহ্মণবাড়ির নাসিরনগর থানার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসযোগে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh