১৮৩ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮৩ জন। এ নিয়ে দেশে মহামারি শুরুর পর থেকে এই ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন।

একই সময়ে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জনে।

দেশের ৮৮২টি পরীক্ষাগারে একদিনে ৩ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮০২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh