বাজেট অধিবেশন শুরু বুধবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার। এদিন বিকেল ৫টায় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১৪ মে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh