মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ণ

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেখানে আরও একটি ককটেল ছিল, তবে সেটি বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, বিস্ফোরণে একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh