গভীর রাতে নুরের বাসায় ডিবি, একজনকে তুলে নেয়ার অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৩, ১:৩১ অপরাহ্ণ

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে তুলে নেয়ার অভিযোগ করেন নুর।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফেসবুক থেকে লাইভে যান নুরুল হক নুর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরবর্তীতে, পুলিশ বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুর অভিযোগ করেন, তার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তোলেন দুর্ব্যবহারের অভিযোগও। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh