মহাখালীর খাজা টাওয়ারে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন। নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও ১টি ইউনিট। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আরও ৪ ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh