গাজায় ২৩ দিনে নিহত ৮৩০৬

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ণ


অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গত ২৩ দিনে ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী।

সোমবার (৩০ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলার পর গাজায় ১ হাজার ৯৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা।

এ ছাড়া নিজেদের বন্দিদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এসব জিম্মির বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হাজার হাজার হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh