জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া নিয়ে যা জানাল চুন্নু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ কথা জানিয়েছেন।

 

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

তিনিবলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে।

তিনি আরও বলেন, আলোচনা করলে যে কোন সমস্যার সমাধান হতে পারে।

সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলের মধ্যে চলমান সংকট নিরসনে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এবং রওশন এরশাদ। শনিবার অথবা রোববার (১৭ অথবা ১৮ নভেম্বর) গোপনীয়তার মধ্যে দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে কবে কোথায় এই বৈঠক হতে পারে তা নিশ্চিত করে জানা যায়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh