ইউনেস্কো পদকে ভূষিত ফিলিস্তিনি সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩ মে ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলের যুদ্ধ কভার করা সব ফিলিস্তিনি সাংবাদিকদের ইউনেস্কোর বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধনে ফিলিস্তিনি সাংবাদিকরা। শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবসটি উপলক্ষে লাতিন আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগোতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্বদের আন্তর্জাতিক জুরির চেয়ারম্যান মাউরিসিও ওয়েইবেল বলেছেন, এই অন্ধকার ও আশাহীনতার সময়ে, যেসব ফিলিস্তিনি সাংবাদিক নজিরবিহীন পরিস্থিতিতে এই সংকট কাভার করছেন তাদের প্রতি সংহতি এবং স্বীকৃতি দিয়ে আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই।

তিনি বলেন, মানুষ হিসেবে তাদের সাহস এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের যে অঙ্গীকার সেগুলোর ক্ষেত্রে আমাদের বিশাল ঋণ রয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজার বর্তমান যুদ্ধের প্রথম সাত মাসে ১০০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নাগরিক। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকের এই সংখ্যাটা ১৪০ জনেরও বেশি।

আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়েইবেল বলেছেন, ফিলিস্তিনি সাংবাদিকদের কাছে বিশ্ববাসীর বিশাল ঋণ রয়েছে। সারা বিশ্বে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছি। তবে আমাদের বলতে হবে, থামুন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh