ওভারটেক করতে গিয়ে বাসের হেলপারসহ নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে উপজেলার সৈয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) ও একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)। এদের মধ্যে সাইফ ছিলেন ওই বাসের হেলপার।

পুলিশ জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত কিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh