আকবরকে পালিয়ে যেতে যারা সাহায্য করেছেন, তাদের বের করতে তদন্তে কমিটি

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নিহত হবার পর বরখাস্ত হওয়া ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার হদিস পাচ্ছে না পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে পালাতে কেউ সহযোগিতা করেছে কি-না, তা জানতে তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দফতর।

গতকাল সোমবার রাতে এ কমিটি করা হয়। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের একজন সহকারী মহাপরিদর্শকের (এআইজি) নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শুধু তদন্ত করবে যে অভিযুক্তকে (এসআই আকবর হোসেন) কেউ পালাতে সহযোগিতা করেছে কি-না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh